রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী ২০২৭ সালের হজের প্রস্তুতি, হাজিদের আবাসনে নতুন নিয়ম সৌদির

ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অসহায়দের খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ছিন্নমূল, পথচারী ও বস্তীবাসীর মাঝে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ ২৮ মে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ছিন্নমূল, পথচারী ও বস্তীবাসীদের মাঝে মাসব্যাপী এ খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। সংগঠন এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সুরমা টাওয়ারের নিচে দুপুর ১ঃ৪৫ মিনিটে সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমিন খানের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুর রহমান হেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল মুমিন, নগর সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আমানুল্লাহ প্রমুখ। এসময় ৩৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ