রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘চলমান দুর্যোগ মোকাবলোয় ধৈর্য্য ও সহমর্মিতার শিক্ষাকে কাজে লাগাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র ঈদ-উল- ফিতর ১৪৪১ হিজরী উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে সংযম ও সহমর্মিতার শিক্ষায় সমুজ্জল ঈদ-উল- ফিতর বিশ্ব মুসলিমের দ্বারে সমুপস্থিত। সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর ঈদ-উল- ফিতর কিছুটা ভিন্ন আঙ্গিকে উদযাপন করতে হবে।

‘ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সতর্কতা প্রতিপালনে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। এর মধ্যে বাংলাদেশে যোগ হয়েছে সাম্প্রতিক আম্ফানের ক্ষয়ক্ষতি। চলমান দুর্যোগ মোকাবলোয় মাহে রমজানের ধৈর্য্য ও সহমর্মিতার শিক্ষাকে কাজে লাগাতে হবে। ধনী-গরীবের মধ্যে আনন্দ ভাগাভাগি করার এক মোক্ষম সময় হচ্ছে ঈদ-উল- ফিতর। সহমর্মিতার শিক্ষায় উজ্জীবিত হয়ে সবাইকে সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

নেতৃদ্বয় আরও বলেন, সিয়াম সাধনার সংযমের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি ও সমাজকে কলুষমুক্ত করতে হবে। হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, দুর্নীতিসহ সমাজে বিদ্যমান অন্যায়, অসংগতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের হৃত অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে। মাহে রমজানের উপহার আল-কুরআনকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্যে সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাতে হবে।

নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণে করোনার প্রাদুর্ভাবে মৃত্যুবরণকারীদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি এবং আক্রান্ত ও অসুস্থদের আশু সুস্থতা কামানা করছি। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মহান আল্লাহর সাহায্যের মাধ্যমে বিশ্ববাসী চলমান সংকট ও মহাদুর্যোগ উত্তরণে সক্ষম হবে, আশা করি।

শুভেচ্ছা বাণীতে নেতৃদ্বয় বাংলাদেশের জনগণ ও মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ