রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দুর্যোগ মোকবেলায় পারস্পরিক সহযোগীতা খুবই জরুরি: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, যে কোন দুর্যোগ মোকবেলায় পারস্পরিক সহযোগীতা খুবই জরুরী। বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। মানবিক সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে করোনভাইরাসের কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ খাদ্য ও অর্থ সংকটে পতিত হয়েছে। এর মধ্যে আম্পানের আঘাতে লাখো মানুষ ক্ষতিগ্রস্থ।

এসব অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারী ত্রাণ চুরি রোধ করে প্রকৃত অভাবী মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে হবে। একই সাথে করোনা সংক্রমণ রোধে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় জোন দায়িত্বশীলদের এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

আজ বিকাল ৩টায় খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর পরিচালনায় অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, আলহাজ¦ আবু সালেহীন, ডা: এ এ তাওসিফ।

বোরহান উদ্দিন সিদ্দিকী, অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, এম সদরুজ্জামান খান, মাওলানা আজিজুল হক, মাওলানা মোঃ আইউব আলী, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা আবদুল হাই, ডা: এবিএম হাসানুজ্জামান হেলাল, ডাঃ আবদুর রাজ্জাক, মাওলানা আবদুল হক আমিনী, অধ্যাপক আবদুল হান্নান প্রমুখ।

বৈঠকে সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে জান-মালের ক্ষয়ক্ষতি তে শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্থ এলাকায় যথযথভাবে ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। বৈঠকে খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মরহুম মুক্তিযোদ্ধা শফিউল ্অলমের রুহেরম মাগফিরাত কামনায় এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতার জন্য করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ