বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

আল্লামা পালনপুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার শোকবাণীতে চরমোনাইয়ের পীর বলেন, প্রখ্যাত আলেমেদীন ও বরেণ্য বুজুর্গ আল্লামা সাঈদ আহমদ পালনপুরী দারুল উলুম দেওবন্দে সকলের প্রিয় ও শ্রদ্ধেয় একজন উস্তায ছিলেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদীস ছিলেন। তিনি ভারতবর্ষসহ উপমহাদেশে একজন মুহাক্কিক আলেম ও মুহাদ্দিস হিসাবে প্রসিদ্ধ ছিলেন।

তাকে বলা হত উস্তাযুল আসাতিযা। পৃথিবী জুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র রয়েছে। বর্তমানে তার মত যোগ্য ও বিচক্ষণ ও প্রথিতযশা আলেমেদীনের বড়ই প্রয়োজন ছিলো। যার অভাব কোনদিন পূরণ হবে না।

মহান রব্বুল আলামিন এ মহান বুজুর্গের সকল নেককাজ কবুল করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন।

এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ