রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়বো: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই দুর্নীতিবাজ দুই শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করে আলোচনায় আসেন শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ডে আট হাজার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

মেয়র বলেন, সামনে ঈদ। আমরা করোনা ভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।

তিনি এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন।

তিনি আরও বলেন, মহামারির মধ্যেও যেন জীবন যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান, সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ