মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

ভারতে ‌লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ‌লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত।

দেশটির কেন্দ্র সরকার সূত্রে খবর, পরিস্থিতি বিচার করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোন চিহ্নিত করবে রাজ্যগুলো। আজ ১৮ মে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চতুর্থ দফার লকডাউনে মিলবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়। কেন্দ্রীয় সরকারি একটি সূত্রে মারফত খবর, প্রয়োজনে দিনের বাইরে বেরতে পারবেন সাধারণ মানুষ। তবে ফ্লাইট পরিষেবা, মেট্রো রেল, মল, জিম বন্ধ থাকবে।

চতুর্থ দফার লকডাউনে কোনো বড় সমাবেশ করা যাবে না। জানিয়েছে ওই সূত্র। ‌বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর গত বৈঠকে একটি বিষয় উঠে এসেছিল যে, রাজ্যগুলোকে রেড, গ্রিন ও অরেঞ্জ জোন চিহ্নিত করতে দেয়া হোক। চতুর্থ দফার লকডাউনে সেই পথেই হাঁটল কেন্দ্র।

-এটি