বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ওবামাকে অপদার্থ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে গত শনিবার মার্কিন প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সমালোচনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, তিনি (ওবামা) একেবারেই অপদার্থ প্রেসিডেন্ট ছিলেন। আমি এ কথা বলতে পারি। একেবারেই অপদার্থ।

ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। একদিন আগে ওবামা যে সমালোচনা করেছেন, সে ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ধরনের মন্তব্য করেন।

গত শনিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ওবামা। এ সময় তিনি বলেন যে, প্রশাসনের অনেককে দেখে মনেই হয় না তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

গত কয়েকদিনের মধ্যে এবার নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ওবামা। এর আগে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোকে ‘চরম বিশৃঙ্খলা’ বলে অভিহিত করেছিলেন তিনি।

এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে একটি ভিডিও কনফারেন্সে কথা বলেন ওবামা। ওই কনফারেন্সের বিভিন্ন পর্বে ওবামা ছাড়াও জোনাস ব্রাদার্স, মেগান র‍্যাপিনো, ফ্যারেল ইউলিয়ামস এবং শিক্ষাকর্মী মালালা ইউসুজাঈসহ অনেকে অংশগ্রহণ করেছেন। সূত্র: ওয়ানইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ