মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

বনানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলিল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত জলিল একজন কুখ্যাত মাদকব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর টিএনটি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। তিনি বলেন, ‘বনানী টিএনটি বটতলা এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাবের গুলিবিনিময়কালে গতরাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী জলিল নিহত হয়েছেন।’

এএসপি সুজয় সরকার আরও জানান, এ সময় একজন র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ