মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

মাদানি রহ. এর শাগরেদ ড. শায়েখ মাওলানা খালেদ মাহমুদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

দারুল উলুম দেওবন্দের মায়েনাজ ফাজিল, শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাগরেদ হজরত মাওলানা ড. খালেদ মাহমুদ গতকাল বুধবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হযরত আল্লামা খালিদ মাহমুদ সাহেব রহ.। তার পূর্বপুরুষ ছিলেন ভারতের অম্রিতসারের বাসিন্দা। তবে তিনি জন্মগ্রহণ করেন লাহোরের কাসুর জেলায়।

শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া, শায়খুল ইসলাম মাওলানা শাব্বির আহমদ উসমানী, মাওলানা বদরে আলম এবং মাওলানা শামসুল হক আফগানী রহ. এর মতো সমসাময়িক বড় বড় ইসলামী পণ্ডিতের কাছ থেকে তাঁর শিক্ষালাভের সুযোগ হয়।

তিনি সাইয়েদ আতাউল্লাহ শাহ বুখারী, মাওলানা আহমদ আলী লাহোরী এবং হাকিমুল ইসলাম ক্বারি মুহাম্মদ তৈয়ব সাহেব রহ. এর মতো বিখ্যাত মাশায়েখের সাহচর্য লাভে ধন্য হন।

ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি আল্লামা খালিদ মাহমুদ রহ. আইন বিষয়ে পড়াশোনা করে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ফারসি ও আরবি ভাষাসহ জ্ঞানের অন্যান্য শাখায়ও বুৎপত্তি অর্জন করেন। পরবর্তীতে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৩০ সালে তিনি শিয়ালকোটের মুররাই কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে শিক্ষকতার জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি লাহোরের এমএও কলেজে অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত হন। এরপর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে নিয়োগ পান।

আল্লামা খালিদ মাহমুদ রহ. তানযিমে আহলুসসুন্নাহ ওয়াল জামাতে যোগদান করেন, এবং বহু বছর যাবত উক্ত সংগঠন থেকে প্রকাশিত "দাওয়াত" নামক ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। তিনি তাঁর লেখায় সাধারণত জীবনঘনিষ্ঠ বিভিন্ন জটিল বিষয়ে মানুষের প্রশ্নের উত্তর দিতেন। যেগুলো পরবর্তীতে সংকলন করে "আবকাত" নামক একটি বইরূপে প্রকাশ করা হয়।

১৯৬০ সালে আল্লামা খালিদ মাহমুদ রহ. যুক্তরাজ্যে চলে আসেন এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭০ সালে তিনি ম্যানচেস্টারে আসেন, এবং সেখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

Image may contain: 2 people, people sitting

পরবর্তীতে তিনি স্থানীয় অন্যান্য উলামাদের সাথে একত্রিত হয়ে জমিয়তুল উলামা ব্রিটানিয়া নামক একটি সংগঠন প্রতà