বেলায়েত হুসাইন: মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা, রাজধানীর মিরপুরে অবস্থিত মানসম্পন্ন একটি উচ্চতর ইসলামি গবেষণা প্রতিষ্ঠান। ইসলামি শরিয়ার গভীর জ্ঞান বিতরণের মহান লক্ষ্য নিয়ে ২০১৮ সালে এটি প্রতিষ্ঠা করেন যুগসচেতন তরুণ প্রতিভাবান আলেমেদ্বীন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।
উপমহাদেশের প্রখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরুদ্দিন আহমাদ গৌরখপুরী দা.বা. এর সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই দেশের সর্বত্র মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা- এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। এটি দাওরায়ে হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা অনুষদসমূহে পড়াশোনার আদর্শ একটি প্রতিষ্ঠান।
প্রতিবছর রমজানের পরে শাওয়ালের ৮ তারিখ থেকে এখানে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির ক্ষেত্রে সীমিত কোটায় মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হয়। বর্তমানে যেসব বিভাগে ভর্তি নেয়া হয় সেগুলো হল:
এক। উলূমুল হাদীস বিভাগ। দুই। ইফতা বিভাগ ( ১/২ বছর মেয়াদি) তিন। আদব বিভাগ (১ বছর মেয়াদি)।
একইসঙ্গে মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ ঢাকা-তে জেনারেল শিক্ষায় শিক্ষিতদের দ্বীনি ইলম শিক্ষার জন্যও রয়েছে আরও কয়েকটি বিভাগ:
এক। শরীয়াহ গ্রাজুয়েশন বিভাগ (৬ বছরে রাত্রিকালীন ক্লাসে দাওরায়ে হাদীস) দুই। অনাবাসিক নূরানী ও হিফজ বিভাগ (স্কুলগামী ছাত্রদের জন্য পার্ট টাইম কোরআনে কারীম নাযেরা ও হিফজ পড়ার বিশেষ বিভাগ)
তিন। ফরযে আইন বিভাগ (বয়স্কদের জন্য কুরআন শুদ্ধ করাসহ জীবন ঘনিষ্ঠ মাসআলা মাসায়েল শিক্ষা)।
মারকাযের আওতায় ছোটদের শিক্ষার জন্য রয়েছে বিশেষ প্রতিষ্ঠান 'মাদরাসাতুল কাসিম ঢাকা'। প্রথমিক শিক্ষাদানের জন্য এখানেও রয়েছে একাধিক বিভাগ:
এক। নূরানি ও নাজেরা বিভাগ। দুই। ইন্টারন্যাশনাল হিফজ বিভাগ(শীতাতপ নিয়ন্ত্রিত) তিন। মাদানি নেসাব( ১ম ও ২য় বর্ষ- উর্দু সহ)। চার। বিশেষ কিতাব বিভাগ (এক বছরে ইবতেদায়ি হতে মিজান পর্যন্ত)
বিশেষ বৈশিষ্ট্য সমূহ: তা'লীমের সাথে সাথে তারবিয়াতের প্রতà
