বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ঢাকা ছাড়লেন ১২০ আটকাপড়া পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে বাংলাদেশে আটকাপড়া ১২০ পাকিস্তানি দেশে ফিরেছেন।

আজ মঙ্গলবার (১২ মে) পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) সহযোগিতায় পাক সরকারের একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

তাদের মধ্যে ৬৬ পাকিস্তানি শিক্ষার্থী রয়েছেন। পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশন জানায়, পিআইএ এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বজুড়ে আটকাপড়া কয়েক হাজার নাগরিককে ফিরিয়ে নিতে পাকিস্তানের বিশেষ প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তারা দেশে ফেরেন।

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিবহনের ব্যবস্থা পর্যবেক্ষণ এবং যাত্রীদের বিদায় জানান।

করোনায় লকডাউন চলাকালীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পাকিস্তানিদের মধ্যে হাইকমিশন কর্তৃক ত্রাণ সহায়তা দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পাকিস্তানে ফিরে যেতে যে ব্যবস্থা করা হয়েছে তাতে ও সন্তুষ্টি প্রকাশ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ