বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ: উদ্বেগে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে মহামা'রির আকার নিয়েছে করোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীকে আর এত বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়নি।

সাম্প্রতিক অতীতে মানবজাতির সবচেয়ে বড় শত্রু এই করোনা। বিশ্বের প্রায় সব দেশেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর মারক প্রভাব পড়েছে। স্বাস্থ্য এবং অর্থব্যবস্থায় এই সংকটের মুহূর্তে সবার অলক্ষ্যে বাড়ছে হিংসা, এবং ঘৃণা।

এমনটাই মনে করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে করোনা আবহে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ঘৃণা এবং মুসলিম বিদ্বেষ। অ্যান্তোনিও গুতেরেস বলছেন, করোনা মহামারির চেহারা নেওয়ার পর থেকেই অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় বিদেশি-ভীতি চেপে বসেছে বিভিন্ন দেশের মানুষের মধ্যে। কখনও কখনও সেই ঘৃণা বাস্তবে চোখে পড়ছে। রাস্তা-ঘাটে এর প্রতিফলন চোখে পড়ছে। মুসলিম বিদ্বেষেও পরিণত হচ্ছে।

গুতেরেসের কথায়, সাংবাদিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা পুলিশ, যারা এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজে করে চলেছেন, তাদের শুধুমাত্র তাদের পেশার জন্য ঘৃণার মুখোমুখি হতে হচ্ছে। তিনি মনে করছেন, অনেক ক্ষেত্রেই শরণার্থীদের করোনার উৎস হিসেবে দেখা হচ্ছে। এমনকি তাদের ন্যূনতম চিকিৎসা পরিষেবা পর্যন্ত দেওয়া হচ্ছে না। অ্যান্তোনিও গুতেরেস এদিন পৃথিবীর সব প্রান্তের সব মানুষকে ঘৃণার বিরুদ্ধে রু'খে দাঁড়াতে অনুরোধ করেছেন।

বিভিন্ন রাষ্ট্রের নেতাদের কাছে তার অনুরোধ, অবিলম্বে এই ঘৃণা ও বিদ্বেষের আবহ বন্ধ করতে হবে। সংবাদমাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তিনি অনুরোধ করেছেন ঘৃণা ছড়ায় এই ধরনের তথ্য সরিয়ে দিয়ে, আরও বেশি শিক্ষামূলক তথ্য ছড়িয়ে দিতে।

অ্যান্তোনিও গুতেরেসের কথার রেশ ধরে অনেকেই বলছেন, বাস্তবিকই এই করোনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ঘৃণার চাষ হচ্ছে। এই মহামারি নিয়ে রাজনিতিকরণের চেষ্টাও নেহাত কম হচ্ছে না। অবিলম্বে এই অপচেষ্টা বন্ধ হওয়া উচিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ