শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

‘করোনার এই সময়ও আওয়ামী লীগ গরিবের চাল চুরি করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মহামারির এই সংকটেও আওয়ামী লীগ নেতারা গরিবের চাল চুরি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

রোববার বেলা ১২টায় বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যলয়ের সামনে দুস্থ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপি নেতা এ কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালেও আওয়ামী লীগ সরকার বিএনপিকে সহ্য করতে পারছেন না। তারা এই মহামারির সময়ও গরিবের চাল চুরি করতে দ্বিধা করছেন না। দেশের যেদিকে তাকাবেন সেদিকে শুধু চাল চোর আর চাল চোর।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও সরকার করোনা মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেয়নি। কারণ তারা জাতীয় ঐক্য করলে গরিবের চাল নিয়ে ছিনিমিনি করতে পারত না।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ বিরোধীদল সরকারের প্রতিহিংসার কারণে বিভিন্ন মামলা মোকাবিলা করার পাশাপাশি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

আজ বরিশাল জেলা ও মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিকদের মাঝে মজিবর রহমানের সরোয়ারের নিজস্ব অর্থায়নে চাল, তেল ও আলু বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ