বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

‘জাকাত দিলে বাংলাদেশসহ কোনো মুসলিম দেশ দারিদ্র্যের শিকার হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সম্পদশালী ব্যবসায়ীসহ সর্বস্তরের সাহিবে নিসাব ব্যক্তিদের জাকাত আদায় করার আহ্বান জানিয়েছেন মুফতি ফয়জুল্লাহ। তিনি মুসলিম দেশগুলোকে অর্থনৈতিকভাবে সমস্যায় থাকা লাখ লাখ মুসলমানের স্বার্থে একত্রে আরও বেশি করে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, করোনাকালীন এই চরম বিপর্যয়ে জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে।সমাজের প্রতিটি অংশকেই দল-মত, সাদা-কালো নির্বিশেষে এই মহামারির ভয়াল থাবা থেকে পরিত্রাণের প্রচেষ্টার সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগে অথবা বিত্তশালীদের মাধ্যমে দরিদ্র শ্রেণির পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত, অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের সাহায্য করতে হবে। ক্ষুধার্তদের খাবার সরবরাহ করতে হবে। কারো কোন প্রতিবেশী যেনো ক্ষুধার্ত না থাকে, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ধনী মুসলিম দেশগুলো দরিদ্র দেশগুলোর চেয়ে ২০০ গুণ বেশি সমৃদ্ধ। কিন্তু এসব ধনী মুসলমান দেশগুলো যদি তাদের যাকাত আদায় করে, তবে কোনো মুসলিম দেশ দারিদ্র্যের শিকার হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ