বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

করোনা: সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আরও ১৮ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন আরও ১৮ পুলিশ সদস্য। করোনা ভাইরাস (কোভিড-১৯) ধরা পড়ার পর তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৮ পুলিশ সদস্যদের পরপর দু’বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দু’বারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নি‌র্দে‌শে ক‌রোনা আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের সু‌চি‌কিৎসা নি‌শ্চিতকল্পে কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

২৫০ শয্যাবি‌শিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতালও আক্রান্ত পু‌লিশ সদস্যদের চি‌কিৎসার জন্য ব্যবস্থা করেছে সরকার। ছয়‌টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সব সু‌বিধা যুক্ত করা‌ হচ্ছে।

আক্রান্ত সদস্যদের সা‌র্বিক কল্যাণ নি‌শ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পাশাপা‌শি তি‌নি ব্যক্তিগতভাবে ইউ‌নিট কমান্ডারদের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ