শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

করোনা ভাইরাসের তথ্য-উপাত্ত নিয়ে প্রতারণা করছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সরকারি তথ্য-উপাত্ত সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা সংক্রমণ নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের হাতে পিপিই তুলে দিয়ে গ্রেপ্তার হওয়া সব সাংবাদিকদের মুক্তির দাবি জানান।

ফখরুল বলেন, আজকে সরকারের তরফ থেকে যে আক্রান্ত, অসুস্থ, সুস্থ এবং মৃত্যুর ডাটাগুলো দেয়া হচ্ছে- আমার তো মনে হয় দেশের কোনো মানুষ তা বিশ্বাস করে না। এটা বিজ্ঞানের কথা- সংক্রমণ যখন বাড়ছে, উপর দিকে যাচ্ছে তখন মৃত্যু ২/৩/৪ এ এসে পৌঁছাচ্ছে। অথচ সেদিনই আপনার ঢাকা মেডিকেল কলেজের পরিচালক তিনি বলছেন যে, “আমার এখানে ৩১ জন মারা গেছেন, কয়েকজনের ডায়গোনেসিস হয়েছে করোনা পজিটিভ, বাকিদেরটা আমরা এখন পর্যন্ত টেস্ট করিনি।”

তিনি বলেন, আমাদের কাছে তথ্য হচ্ছে যে, টেস্ট করা হয় না, নির্দেশটা হচ্ছে টেস্ট করতে মাঝে মাঝে। এটাকে কী সরকার বলবেন আপনারা? যাদের এতটুকু দায়িত্ববোধ নেই, যারা চরম দুর্দিনেও জনগণকে সঠিক তথ্য দিচ্ছে না, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণের সাথে প্রতারণা করছে। এটা ক্রিমিনাল অফেন্স ছাড়া কী বলব আমরা?

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে প্রশ্ন হচ্ছে জীবনের, আর এরা খুলে দিয়েছেন শপিংমল। কেন? ঈদের বাজার করতে হবে আর অর্থনীতিকে চালু রাখতে হবে। এতদিন কি করলেন? এই যে মধ্য আয়ের দেশে চলে গেলেন, অর্থনীতি আপনার রোল মডেল বিশ্বের মধ্যে। কেন বর্তমান অবস্থাকে ধারণ করার মতো শক্তি এই ইকোনমির তৈরি হয়নি। কারণ আপনারা পুরোটাই মিথ্যা কথা বলেছেন, মানুষকে প্রতারণা করেছেন, ভুল বুঝিয়েছেন। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা ব্যর্থ হয়েছেন। যখন স্বাভাবিক অবস্থা ছিল তখনও ব্যর্থ হয়েছেন, আজকে যখন যুদ্ধাবস্থা বলা যেতে পারে চরম দুর্যোগ-মহামারি, সেই সময় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

আমরা যখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তখন আপনি সেটাকে নাকচ করে দিয়ে বলেছেন, যে কোনো দরকার নেই, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ