রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘মসজিদ খুলে দেয়া প্রশংসনীয় সিদ্ধান্ত, তবে সবাইকে সতর্ক থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার ধীরে ধীরে সবকিছু খুলে দিচ্ছে। এ মুহুর্তে মসজিদগুলো বন্ধ রাখার কোন যৌক্তিকতা নেই। রমজান মাসের সাথে মসজিদের সম্পর্ক খুবই গভীর। মসজিদগুলো খুলে দেয়া অবশ্যই প্রসংশানীয় সিদ্ধান্ত।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, যে মুহুর্তে দেশব্যাপী করোনা মহামারি আকার ধারণ করেছে এবং ক্রমেই তা মারাত্মক রূপ নিচ্ছে। এমতাবস্থায় মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে। বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে এবং ফরজ নামাজ ও তারাবি পড়ে বাসায় ফিরে যেতে হবে। স্বাভাবিকের চেয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে কাতারবন্দী হতে হবে। অসুস্থ ব্যক্তি, বেশি বয়স্ক ও নাবালেগ বাচ্চারা মসজিদে যাবে না।

তিনি মসজিদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং জীবানুনাশক দিয়ে জীবানুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

চরমোনাইয়ের পীর করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সবাইকে বেশি বেশি কান্নাকাটি করার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ