রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অসহায় ও শ্রমিকদের মাঝে ইসলামী শ্রমিক আন্দোলনের নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শ্রমিক আন্দোলন ভ্রাম্যমান, ফুটপাত ও নির্মাণ শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে। বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

মুহাম্মদ আশরাফ আলী আকন বলেন, করোনা মহামারির ফলে সারাদেশের ভ্রাম্যমান শ্রমিক, ফুটপাত শ্রমিক এবং নির্মাণ শ্রমিকরাসহ দিনে আনে দিনে খায় এসব শ্রেণির মানুষ কর্মহীন হয়ে পড়ায় অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় ইসলামী শ্রমিক আন্দোলন অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম কাজ। ইসলাম প্রতিষ্ঠিত হলে কোন মানুষ অর্ধাহারে ও অনাহারে থাকতে হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব মনির হোসেন, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব নজরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ