রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুস্থদের জন্য মসজিদ উম্মুক্ত করতে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শর্ত সাপেক্ষে সুস্থদের জন্য মসজিদ উম্মুক্ত করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম ১৪ টি শর্ত সাপেক্ষে সকল মসজিদে সুস্থদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারারির জামাতে উপস্থিতি উম্মুক্ত করার আহ্বান জানিয়ে ছিলেন। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

নেতৃদ্বয় সে শর্তগুলো পরিপালন সাপেক্ষে সকল মসজিদে দ্রুত সময়ের মধ্যে সুস্থ ব্যক্তিদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবির জামাতে অংশ গ্রহণ উম্মুক্ত ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, দোকান ও রাস্তা ঘাটে মানুষ অহরহ চলা-ফেরা করছে। সরকার শর্ত সাপেক্ষে মার্কেট ও শপিং মল এবং ছোটো খাটো মিল ফ্যক্টরী ও গামের্ন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোও উম্মুক্ত ঘোষণা দেয়া সময়ের দাবী।

নেতৃদ্বয় আরও বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকল প্রকার গুণাহ থেকে মুক্ত থাকা, বেশি বেশি তাওবা ও ইসতেগফার এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ