রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আদালতের ছুটি বাড়লো ১৬ মে পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ মে পর্যন্ত সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে।

মঙ্গলবার ছুটির আদেশসহ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি। পরবর্তীতে সেই ছুটি বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তৃতীয় দফায় সেই ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

পরবর্তীতে ২৩ এপ্রিল অপর এক বিজ্ঞপ্তিতে সামগ্রিক দিক বিবেচনায় করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সপ্তাহে অন্তত দুই দিন সব জেলা ও দায়রা জজ আদালত খোলা রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

সেখানে বলা হয়, এক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তবে সর্বশেষ সিদ্ধান্তে আগামী ১৬ মে পর্যন্ত সব ধরনের আদালত বন্ধের নির্দেশনা দেয়া হলো। ওই দিন পর্যন্ত দেশে সাধারণ ছুটিও বাড়ানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ