রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।

মঙ্গলবার মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান একথা জানান।

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘তিনি যথেষ্ট ভালো আছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।’

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে।

পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ