সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

স্বাস্থ্য সচিব, ডিজিসহ ৪ জনকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার ই-মেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

যাদের নোটিশ পাঠানো হয়েছে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও সিএমএসডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ।

নোটিশে বলা হয়, করোনাকে মহামারি ঘোষণার পরও তা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকা নিয়ে গত ২০ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেটির ওপর ভিত্তি করে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

রিটের শুনানিতে বিচারপতি মুহা. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মুহা. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন।

রুল অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দ্রুত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, গাউন, সু-কভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা তৈরির নির্দেশ দেন আদালত। পাশাপাশি এগুলো দ্রুত সময়ের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এখনো আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ার অভিযোগ উঠেছে। এখনো বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি বলে জানা গেছে।

তাছাড়া ইতোমধ্যে অসংখ্য চিকিৎসক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাই আগামী তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নয়তো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ