রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের ৮ জেলার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করার আগে স্বাগত ভাষণে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এবার আমরা ভিন্নভাবে পবিত্র রমজান পালন করছি। কেন করছি সেটা আপনারা জানেন। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে আবির্ভূত হয়েছে। পবিত্র রমজান মাসে আপনারা আমার শহীদ বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। আমি দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আজ রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ অন্যান্য প্রতিনিধির সঙ্গে মতবিনিমিয় করছেন প্রধানমন্ত্রী।

এর আগে করোনা সংকট নিয়ে ছয় দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ