শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দেশের এক সংসদ সদস্য করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন দেশের উত্তরবঙ্গের একজন সংসদ সদস্য। তিনি দশম সংসদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

জানা যায়, ওই সংসদ সদস্য গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর সরকারি বাস ভবনে ওঠেন। ঢাকায় আসার পর শরীরে জ্বর দেখা দিলে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ করা হয়।

আজ শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্ট জান যায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেছেন, ওই সাংসদের বাসস্থানটি লকডাউন করে রাখা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ