বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

‘করোনা পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে অধিক পরিমাণে ইবাদতের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সাভার ওলামা পরিষদের সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেছেন, আজ গোটা মানবজাতি করোনা ভাইরাসের যে পরিক্ষায় পতিত হয়েছে- এর থেকে পরিত্রাণ পেতে অধিক পরিমাণে ইবাদতের বিকল্প নেই। মহিমান্বিত রমজান ইবাদতের মাস, যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার এটাই বড় সুযোগ। এজন্য এই মাসে আমাদের সবার বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দেশবাসীর প্রতি তিনি এই আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের ইবাদতের কেন্দ্র মসজিদ কিন্তু পরিস্থিতি বিবেচনায় মসজিদে মুসল্লি সমাগম সীমিত করা হয়েছে। এজন্য কোন অজুহাত না খুঁজে বাড়িতে বসেই আল্লাহর নিকট কান্নাকাটি করতে হবে। নামাজ-রোজার মাধ্যমে তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে। তিনি সন্তুষ্ট হলেই আমরা এই মহামারি ও সমস্ত অকল্যাণ থেকে পরিত্রাণ পাব ইনশাআল্লাহ!

হাফেজ্বী হুজুরের মুখপাত্র এই আলেমেদ্বীন বলেন, রমজানে লাইলাতুলকদর নামে একটি বরকতময় রাত্রি আছে। এই রাতের তালাশে আমাদের বিনিদ্র রজনী কাটাতে হবে। আল্লাহ চাইলে এই রাতের ইবাদত আমাদের ভাগ্যাকাশের কালো মেঘ দূর করতে পারে। তাছাড়া, দান-সাদকাও বালা-মুসিবত প্রতিরোধ করে- এজন্য সমাজের ধনীদের প্রতি আমার বিশেষ আহ্বান, আপনারা আশপাশের দরিদ্র ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করুন।

যতো খারাপ পরিস্থিতিই আসুক বান্দা যেন তার রবের রহমত থেকে নিরাশ না হয় মাওলানা ইউসুফ সাদিক হক্কানী সেই আহবানও জানিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহর রহমত গোটা উম্মাহর ওপর পরিব্যাপ্ত। এজন্য আমরা চলমান পরিস্থিতিতে নিরাশ হবো না; বরং আল্লাহর রহমত কামনা করে স্বাভাবিক অবস্থা ফিরে পাওয়ার জন্য অধিক পরিমাণে দোয়া করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ