সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

কৃষকের পণ্য পরিবহনে শুক্রবার থেকে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত পণ্যসামগ্রী, শাক-সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহা. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে তিন জোড়া বিশেষ পার্সেল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই লক্ষে আগামী শুক্রবার ১ মে থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা এবং যশোর-ঢাকা-যশোর এর মধ্যে তিন জোড়া বিশেষ পার্সেল এক্সপ্রেস ট্রেন চলবে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-জামালপুর-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন এই ট্রেন চলাচল করবে। য‌শোর-ঢাকা-য‌শোর রু‌টে সপ্তাহে দুই দিন চলাচল করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ