রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘তারাবির জামাত নিয়ে বিজয় টিভির ধৃষ্টতাপূর্ণ তামাশা বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, বিজয় টিভি লাইভে তারাবির ইমামতি সম্প্রচারের নামে ইসলামের বিধান নিয়ে রীতিমতো তামাশা শুরু করছে। আমরা বিজয় টিভির তারাবির জামাত নিয়ে ধৃষ্টতাপূর্ণ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।

বুধবার এক বিবৃতিতে জমিয়ত মহাসচিব বলেন, বিজয় টিভি কর্তৃপক্ষ একজনকে তারাবির নামাজের ইমাম বানিয়ে টেলিভিশনে সম্প্রচার করে সাধারণ মানুষকে টেলিভিশন সেটের পেছনে ইক্বেতেদা করতে আহ্বান জানাচ্ছে। এটা উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে কোন অবস্থাতেই বৈধ জামাত তো নয়ই, বরং শরীয়তের দৃষ্টিতে এমন উদ্যোগ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আল্লামা কাসেমী বলেন, ইসলামের বিধান মতে জামায়াতবদ্ধ বিশুদ্ধ নামাজের জন্য ইমামকে স্বশরীরে জামায়াতস্থলে উপস্থিত থাকতে হবে। ইমামের অবস্থান মুসল্লীদের সম্মুখভাগে হতে হবে। মুসল্লীদেরকে ইমামের পশ্চাতে দাঁড়াতে হবে এবং এক কাতারের সাথে আরেক কাতারের সম্পৃক্ততা থাকতে হবে। এর বিপরীত হলে জামায়াত বিশুদ্ধ হবে না এবং নামাজ বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, লাইভ সম্প্রচারে ইমামের আওয়াজ শুনেই যদি ইক্বতিদা করে নামাজ পড়া যায়, তাহলে তো কাউকে আর মসজিদে যেতে হবে না। প্রতি রাকআতে এক লক্ষ রাকআতের সাওয়াব অর্জনের জন্য মক্কায় যেতে হবে না। মক্কার ইমাম সাহেবের লাইভ সম্প্রচার শুনে বিশ্বের সকলে বাসা-বাড়িতে ইক্বতিদা করলেই হয়ে যাবে এবং এক রাকআতে লাখ রাকআতের সাওয়াব পেয়ে যেতো। অথচ এমন চিন্তাভাবনাও যে ইসলামবিরোধী ধৃষ্টতা, এটা অতি সাধারণ একজন মুসলমানও জানেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে তারাবি’র মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে একটি টেলিভিশন চ্যানেল ইসলামের বিধান নিয়ে শুধু ধৃষ্টতাপূর্ণ তামাশাই করছে না, বরং সাধারণ মুসলমানদের নামাজ নষ্ট করতেও ষড়যন্ত্রে মেতেছে। তারা মুসলমানদের নামাজ নষ্ট করবে, ইকতেদা নষ্ট করবে, এটা কোনভাবেই চেয়ে চেয়ে নীরবে দেখে যাওয়ার সুযোগ নেই। ধর্মমন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়ায় তাওহিদী জনতাকে গভীরভাবে হতাশ করেছে।

জমিয়ত মহাসচিব বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, বিজয় টিভির এই তারাবির জামাত সম্প্রচার আজই বন্ধ করতে হবে এবং পবিত্র ইসলাম ধর্মের বিধান বিকৃতি ও মুসল্লীদের নামাজ নষ্টের উদ্যোগের অপরাধে বিজয় টিভি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় তৌহিদী জনতার ক্ষোভ থেকে অনভিপ্রেত কোন পরিস্থিতির উদ্ভব হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ