রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘করোনার কারণে মসজিদগুলো বন্ধ থাকলে শিল্প-কারখানা খোলা কেন?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, করোনার কারণে পুরোদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও কোথাও লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের মসজিদগুলোকেও এর আওতায় এনে জামাতে ৫জনের অধিক মুসল্লি এবং জুমআয় ১০জনের অধিক মুসল্লি হতে পারবে না বলে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

‘করোনা সংক্রমনের কারণে যদি মসজিদগুলোকে বন্ধ থাকে, তাহলে ১৮টি মন্ত্রণালয় ও দেশের শিল্প কলকারখানা খোলা কেন? তার জবাব দেশ কাছে জানতে চায়।’

আজ বুধবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মসজিদে মুসল্লিগণ পবিত্র হয়ে প্রবেশ করে থাকেন। আর পক্ষান্তরে গার্মেন্টস, কল-কারখানায় মানুষ পবিত্র হয়ে পাক-সাফ হয়ে প্রবেশ করে না।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শর্তসাপেক্ষে মসজিদগুলোকে খুলে দেয়া হয়েছে, বাংলাদেশেও শীর্ষ ওলামাদের মতামতের প্রতি সম্মান রেখে স্বাস্থ্যবিধি বজায় রেখে মসজিদগুলোকে খুলে দিতে হবে। যদি সবকিছু খুলে দিয়ে মসজিদগুলোকে বন্ধ রাখা হয়, তাহলে বুঝতে হবে এখানে ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র তা প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে হবে। কেননা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর ইসলামের নিয়ম মতে চলে, এখানে অন্য কোন নিয়ম চলতে পারে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ