রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিস মৌলভীবাজার জেলার উপদেষ্টা ও জামেয়া লুৎফিয়া হামিদনগর মৌলভাবাজারের শায়খুল হাদীস আল্লামা আবদুল মুমিত ঢেউপাশীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশী একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন। দ্বীনের প্রচার-প্রসার ও ইলমে নববীর বিস্তারে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুম আল্লামা আবদুল মুমিত ঢেউপাশীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার জান্নাতের উচ্চ মাকাম নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আল্লামা আব্দুল মুমিত ঢেউপাশী মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বুধবার ফজরের পর মৌলভীবাজার সদরস্থ নিজ বাড়ীতে শারীরিক দূরত্ব বজায় রেখে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেছেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা খালিদ আহমদ।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ