মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যতদিন পরিস্থিতির উন্নতি না হবে ততদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না।

আজ সোমবার রাজশাহী বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এখন ফসল উঠছে, কিছুদিন পরেই আবার ফসল লাগাতে হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আস্তে আস্তে আমরা সব খুলে দেয়ার কথা ভাবছি। এভাবে তো দীর্ঘসময় ধরে সবকিছু বন্ধ রাখা যাবে না। আশাকরি, সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। কিন্তু শিক্ষার্থীদের ব্যাপারে আমরা কেনো ঝুঁকি নেব না। সেখা যাক, এই ভাইরাসের পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ যুক্ত হয়েছেন রাজশাহী বিভাগের ৮টি জেলার সঙ্গে। সেগুলো হল- বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ