রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭জন মারা গেছে এবং এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৭ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৯৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। দুঃখের সঙ্গে জানাচ্ছি গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ জন। মোট সুস্থ হয়েছে ১৩১ জন।

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪১৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৩০৯ জন, মারা যায় ৯ জন। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ