শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম

করোনায় শিবচরে নারীর মৃত্যু, গ্রাম লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে মহামারী করোনায় ভানু বেগম নামের এক গৃহবধূ মারা যাওয়ায় একটি গ্রাম লকডাউন করা হয়েছে।

রোববার বিকেলে শিবচর উপজেলা প্রশাসন উপজেলা কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরের কান্দি গ্রামটি লকডাউন করে দেয়।

জানা যায়, ভানু বেগম নামের এক গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে গত ১৯ এপ্রিল শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে গত ২২ এপ্রিল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরদিন (২৩ এপ্রিল) তার ছেলে ও আত্মীয় স্বজনেরা তাকে শিবচরের কুতুবপুরে নিজ বাড়িতে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন করেন।

ওই দিনই স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠিয়ে দেয়। রোববার সকালে তাদের কাছে আইইডিসিআর থেকে রিপোর্টে তিনি করোনায় মারা গেছেন বলে জানানো হয়।

এ ঘটনা জানার পরে বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ কুতুবপুর ইউনিয়নের হাছেন মাদবরেরকান্দি গ্রামটি লাল কাপড় টাঙিয়ে লকডাউন করে দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ