রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সন্ধ্যার পর ঘরে না থাকলে ব্যবস্থা: র‌্যাব মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর ঘরে থাকার অনুরোধ করেছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এরপরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছে। আড্ডার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেবো।

তিনি বলেন, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে। কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে যাব।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ