রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে বেতনের দাবিতে এটিএস সোয়েটার কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে তারা বিক্ষাভ শুরু করেন।

কারখানার লিংকিং সুপারভাইজার হৃদয় ও সুমন জানান, কয়েক মাস যাবৎ কারখানার তিন-চারশ’ শ্রমিকের বেতন কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বিভিন্ন সময় তারিখ দিলেও তারা পরিশোধ করছেন না। সর্বশেষ বিকাশ ও রকেটে বেতন দেয়ার কথা বললেও বেতন দিচ্ছেন না।

এক নারী শ্রমিক বলেন, করোনা আতঙ্কের মধ্যেই আমাদের আয়-রোজগার কমে যাওয়ায় খুব কষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে আমাদের চলতে হচ্ছে। কারখানার কর্তৃপক্ষ একাধিকার সময় নিলেও বেতন পরিশোধ করছে না।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ