মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মসজিদে তারাবির নামাজ বন্ধ করা হয়নি: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

রমজান উপলক্ষে মসজিদে তারাবির নামাজ বন্ধ করা হয়নি, কিন্তু পূর্বের নিয়ম অনুযায়ী প্রত্যেকে ঘর থেকে অজু করে আসবেন। জায়নামাজ নিয়ে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন। এবং তারাবিতে অনধিক ১২ জন মুসল্লী উপস্থিত হবেন। বলছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

একাত্তর টিভিতে সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদে তারাবি পড়া ধর্ম মন্ত্রাণালয়ের পক্ষ থেকে বন্ধ করা হয়নি, তবে যারা ফরজ নামাজ পড়েনা এ রমজান মাসে সবাই তারাবি নামাজ পড়ে, সুতরাং শরিয়তে কি আছে, সেটি দেখে না সাধারণ মানুষ।

আমাদের ধর্ম মন্ত্রণালয় বিশেষ বিবেচনা করে সকল মুসল্লির শ্রদ্ধা রেখে তারাবি নামাজ বন্ধ করেনি। মসজিদে তারাবি নামাজ সঠিকভাবে হবে, আগের মতো- খতম তারাবি পড়াবেন, ২ জন হাফিজ থাকবেন। আর ইমাম মুয়াজ্জিনসহ আরো দশজন মুসল্লি থাকবেন। আর যারা সূরা তারাবি পড়বে তারাও এভাবেই আদায় করবেন।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সর্বস্তরের ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী মসজিদে মুসল্লির সংখ্যা নির্ধারণ করেছে আমাদের ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমাদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি একজন নামাজি, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি কঠোরভাবে এদেশে মানুষকে মহামারী করোনা থেকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তার এই কর্মকাণ্ডে হব প্রশংসনীয়।

তিনি আরো বলেন, মসজিদে ১২ জনই মসজিদে তারাবির নামাজ পড়তে পারবেন। তারা ছাড়া অন্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবিহর নামাজ আদায় করবেন। সরকারে এই সিদান্তের ব্যাপারে যারা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চান, তাদেরকে আমি মনে করি এ দেশ থেকে বিতাড়িত করা উঠিত।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ