রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'পবিত্র মাহে রমযানের সকল প্রকার গর্হিত কাজ থেকে বিরত থাকুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পবিত্র মাহে রমযান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

আজ শুক্রবার এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, এ বছর এমন সময় পবিত্র মাহে রমযান সমাগত, যখন পুরো বিশ্বের মানুষ করোনা নামক মহামারিতে বিপর্যস্ত। তারমাঝেও রমযানের গুরুত্ব মানব জীবনে অপরিসীম। তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমযান সমাগত।

রমযান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমযানের পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের ভিতরে রাখতে হবে।

গরীব, অসহায় ও মেহনতি মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিকের পুরাপুরি মজুরি প্রদান করা সকলের কর্তব্য। পবিত্র রমযান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে হবে।

তিনি বলেন, এ মাসে আল্লাহ্ তা’য়ালা পবিত্র গ্রন্থ আল-কুরআন নাজিল করে মানুষকে পথ প্রদর্শন করেছেন। রমযান মাসে আত্মশুদ্ধি অর্জন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে এবং সকল প্রকার ফেৎনা-ফ্যাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার আল্লাহর ভয় অর্জন করার চেষ্টা করতে হবে। পীর সাহেব চরমোনাই রমযানের পবিত্রতা রক্ষা এবং সকল প্রকার গর্হিত কাজ হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি মজুতদারী, মুনাফাখোরী, কালোবাজারী ব্যবসায়ীরা যাতে করতে না পারে সেজন্য সরকারকে সর্তক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, টেলিভিশন ও সিনেমায় সকল প্রকার অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে সরকারকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান। তিনি বলেন, আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুণাবলী সুষ্টির উদাত্ত আহবান নিয়েই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমযান আমাদের দ্বারপ্রান্তে সমাগত। মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমযান অতি গুরুত্বপূর্ণ।

রমযান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলাম প্রতিষ্ঠার মাস, বিজয়ের মাস। মুসলমানের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠà