বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় আক্রান্ত ডা. মাসুদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হচ্ছে।

জানা গেছে, করোনা ভাইরাস বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। গত ১৮ এপ্রিল তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক। ডা. মাসুদ আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে নেয়া হয়।

খুলনা জেলা প্রশাসক মুহাম্মদ হেলাল হোসেন জানান, ডা. মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ হয়। সরকারের একান্ত সদিচ্ছা এবং খুলনা জেলা প্রশাসকের সমন্বয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ