রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করুন: মুফতি সৈয়দ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে দেশবাসীকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার চরমোনাই পীর বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। এ মহামারি থেকে বাঁচতে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলা আবশ্যক।

তিনি বলেন, গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করা, ইবাদত বন্দেগীর মধ্যে সময় অতিবাহিত করা প্রয়োজন। দুঃখজনক বিষয় হলো, ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের একটি অতি উৎসাহী অংশ উসকানিমূলক কর্মকান্ড পরিচালনা করে ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করে তুলছে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ