রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফোনালাপ ফাঁস নিয়ে যা বললেন মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণমাধ্যমে প্রচারিত ফোনালাপ ফাঁস নিয়ে মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামে একটি বিবৃতি পাঠিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল ২০ এপ্রিল সময় টিভিতে আমাকে কেন্দ্র করে একটি সংবাদ এই মর্মে প্রচার করা হয়েছে যে, আমি মাওলানা মাহফুজুল হক মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস, সদ্যপ্রয়াত আমাদের সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাযায় অধিক লোক জমায়েত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সাথে যোগসাজশ করেছি এবং ফোনালাপের একটি বানোয়াট অডিও ক্লিপ সময় টিভি প্রচার করেছে।

এ প্রেক্ষিতে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে- সংবাদটি সর্বৈব মিথ্যা, মনগড়া ও পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্র। আলেম সমাজকে মানুষের সামনে ষড়যন্ত্রকারী হিসাবে প্রতিপন্ন করার ভয়ংকর অপতৎপরতা। আমি এবং আমাদের সংগঠন ইতিপূর্বেই আমাদের অবস্থান পরিষ্কার করে জাতীয় গণমাধ্যমে বক্তব্য তুলে ধরেছি যে, জানাযায় অনাকাঙ্খিত অধিক লোক সমাগমের বিষয়টি সম্পূর্ণ অপরিকল্পিত ও কাকতালীয়।

ব্যাপক সমাগমের কোনো চিন্তাও আমাদের ছিল না। বরং লোকসমাগম যেন না হয় সে জন্য আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছিলাম। সময় টিভি কর্তৃপক্ষ যে জঘন্য মিথ্যাচার করেছে এতে আমার মারাত্মক রকম মানহানি হয়েছে। আমি কখনোই জামাতের আমীর কিংবা অন্য কারো সাথে এজাতীয় কোনো কথোপকথন বা আলোচনা করিনি৷

আমি অত্র প্রতিবাদ পত্রের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি সময় টিভিকে এই মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভুল স্বীকার করে সংবাদ প্রচার করতে হবে ৷ অন্যথায় আমি সময় টিভির বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ