শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

লুধিয়ানায় বিয়ে করতে ৮৫০ কি.মি. সাইকেলে পাড়ি দিল যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে এক যুবক বিয়ে করার জন্য ৮৫০ কি.মি. রাস্তা সাইকেলে পাড়ি দিলেন।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরে। জি নিউজের সংবাদে বলা হয়, সোনু কুমার চৌহান নামের এক যুবকের ১৫ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের একটি মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে তা আর সম্ভব হয়নি।

তাই পাঞ্জাবের লুধিয়ানা থেকে সোনু এবং তার তিন বন্ধু সাইকেল নিয়েই বেরিয়ে পড়েন বিয়ে করার জন্য। প্রায় সপ্তাহখানেক পথচলার পরে বাঁধ সাধলো পুলিশ। গন্তব্যস্থল থেকে আর মাত্র ১৮০ কি.মি. বাকি ছিল মেয়ের বাড়ির। এমন সময় পুলিশ তাদের আটক করে হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ