রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জামিয়া রহমানিয়া বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে  তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেছেন আল্লামা আনসারীর দ্বিতীয় ছেলে হাফেজ মাওলানা আসাদুল্লাহ আনসারী।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল। জামিয়া রহমানিয়া বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া মাদরাসার আঙ্গিনায় হজরতের দাফন করা হয় বলে জানিয়েছেন তিনি।

জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দিল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, নায়েবে আমির খোরশেদ আলম কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ