রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

আল্লামা আনসারীর ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিখ্যাত আলেমেদ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ ও দায়ী, ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা জামিয়া রহমানিয়ার মুহতামিম মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহ. ছিলেন ইসলাম-মুসলমানের একনিষ্ঠ, মুখলিস খাদেম। একজন হক্কানী আলেম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তার ইন্তেকালে মুসলিম মিল্লাত হারিয়েছে দ্বীনের একজন প্রকৃত দায়ীকে। আমি হারালাম একজন অকৃত্রিম বন্ধু ও দ্বীনি ভাইকে।

ইসলামী ঐক্যজোট মহাসচিব বলেন, আমি মাওলানা আনসারী সাহেব রহ'র বর্ণাঢ্য কর্মময় জীবন ও ইসলামের বাণী প্রচারে তার অনবদ্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বরণ করছি, বহু ঈমানী আন্দোলনে তার বিশেষ ভূমিকার কথা। দেশে-বিদেশে আমরা এক সাথে বহু প্রোগ্রাম করেছি। খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। দ্বীনের প্রতি তার আবেগ, দরদ, মানুষের প্রতি তার অকৃতিম ভালোবাসা স্বচক্ষে দেখেছি। তার চলে যাওয়া নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতি। এই ক্ষতি সহজে পূরণ হবার নয়।

তিনি বলেন, খ্যতিমান এই আলেম দায়ীর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, তার ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেন্য বিখ্যাত আলেম, মরহুম আনসারী রহ.-এর আমরা মহান আল্লাহর শাহী দরবারে মুনাজাত করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস,আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের সম্মানিত মেহমান করে নিন

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ