রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘দলীয় নেতাকর্মীদের দিয়ে গঠিত ত্রাণ কমিটি দুর্নীতিকে আরো উস্কে দেবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল ইউনুছ আহমাদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রাণ কমিটি নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উদারতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন।

তিনি দলীয় নেতাকর্মীদের দিয়ে ত্রাণ কমিটি ঘোষণার নির্দেশ দিয়ে বিদ্যমান সঙ্কটকে আরো ঘোলাটে করেছেন। কমপক্ষে সমাজের ইমাম এবং শিক্ষক শ্রেণীকেও ত্রাণ তৎপরতার সাথে সম্পৃক্ত করতে পারতেন। তিনি তা করেননি। এতে করে ত্রাণ বিতরণে দুর্নীতি ও চুরিকে আরো উস্কে দেবে।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে করোনা আক্রান্ত মৃতদের কাফন-দাফনে গঠিত তদারকি কমিটির সাথে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মুফতী মানসুর আহমদ সাকী, আহাজ্ব আবদুল আউয়াল, মাওলানা নজরুল ইসলাম, হুমায়ন কবির, মুফতী নূরউন নাবী শেখ, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ