মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ঢাকায় সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই এক জন সেনা সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ (বৃহস্পতিবার) সকালে সাভার সেনানিবাস থেকে কনভয়ের একটি তিন টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাচ্ছিল। পথিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ সময় প্রিন্স নামে এক সেনা সদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকে থাকা বাকি ২১ সেনা সদস্য আহত হন। তাদের সঙ্গে সঙ্গেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে রয়েছে। এর আগেই আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ