বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

অর্থনীতি সচল রাখতে ৩ ধাপে লকডাউন খুলবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রে সাধারণ জীবন ফিরিয়ে আনতে এবং অর্থনীতি আবারও সচল করাতে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। তবে এক্ষেত্রে রয়েছে তিন ধাপের বিশেষ নির্দেশনা, যা মেনেই লকডাউন তুলে নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার করোন ভাইরাস সংক্রান্ত ব্রিফিংকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা দেশের লকডাউন খুলতে যাচ্ছি। এ সময় আমরা খুব সচেতন ও সতর্ক থাকবো। সারাদেশ লকডাউন করে রাখা কখনও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। এতে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এ সময় তিনি ড্রাগ ও অ্যালকোহলের অপব্যবহার, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কথা উল্লেখ করেন।

এই পদক্ষেপে রাষ্ট্র ও স্থানীয় কর্মকর্তারা তাদের অর্থনীতি পুনরায় চালু করতে, সবাইকে কাজে ফিরিয়ে আনতে এবং আমেরিকানদের জীবনধারা পুনরায় অব্যাহত রাখতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

তিনটি ধাপের সংক্ষিপ্ত নির্দেশনা হলো— প্রথম পর্যায়ে, স্কুল ও বার বন্ধ থাকবে। তবে ধর্মীয় উপাসনালয়, রেস্তোঁরা, সিনেমা থিয়েটার, জিম ও স্পোর্টস সেন্টারগুলো শারীরিক দূরত্ব বজায় রেখে আবার খোলা যেতে পারে। হাসপাতালগুলো সার্জারির জন্য খোলা যেতে পারে।

দ্বিতীয় ধাপে, স্কুলগুলো আবারও চালু হতে পারে। ভ্রমণ আবার শুরু হতে পারে, তবে বেশিরভাগ কর্মচারীদের বাড়িতে বসে কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে।

তৃতীয় পর্যায়ে, যে সমস্ত স্থানে এখনও সংক্রমণ বেশি সেখানে যতদূর সম্ভব শারীরিক দূরত্ব রেখে কর্মীদের কাজের অনুমতি দেয়া হবে। হাসপাতালগুলোতে সীমিত আকারে মানুষ চলাচল করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ