বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত নিহত মুসলমানদের গণকবরে দাফন করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাস মোকাবিলায় দিশেহারা পুরো বিশ্ব। বহু দেশের মতো যুক্তরাজ্যেও ব্যাপকভাবে ছড়িয়েছে ভাইরাসটি। দেশটিতে এখন পর্যন্ত ৮৮ হাজার ৬২১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৩২৯ জন। এমন ভয়াবহ পরিস্থিতিতে করোনায় মৃতদের দাফনের জন্য দেশটিতে বিশাল আকৃতির গণকবর খোঁড়া হচ্ছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ডট ইউকে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনায় মৃত মুসলমানদের দাফনের জন্য দক্ষিণ-পূর্ব লন্ডনে গণকবর খনন করা হচ্ছে। করোনায় বেশ কয়েক জন মুসলিম মারা যাওয়ায় দাফনে সংকট দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে মুসলিমদের জন্য চিজলেহার্স্টের কেমনাল পার্ক কবরস্থানে এসব কবর খনন করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ১০ জনের মতো লাশ একসঙ্গে দাফন করা যায় এমন গণকবর খোঁড়া হচ্ছে কেমনাল পার্ক কবরস্থানে।

লাশ পোড়ানো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এমন প্রেক্ষাপটে মুসলিমদের বিপুল লাশ দাফনে গণকবরের বিকল্প নেই। বর্তমানে অনেক মুসলিম পরিবারকে তাদের স্বজনদের লাশ দাফনে দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

গত সপ্তাহে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো একসঙ্গে ১০ মুসলিম নারী-পুরুষকে গণকবরে দাফন করা হয়েছে। ব্রিটেনে কভিড-১৯-এ মৃত্যু হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি ১৩ বছর বয়সী ইসমাইল মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ সেখানে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলাকে দাফন করা হয়।

ফিউনারাল ডিরেক্টররা বলছেন, আরো ৫০ জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য, যা সাফ গ্রেইভস নামে পরিচিত। এখানে ইসলামী রীতি অনুসারে মৃতদেহগুলো পৃথকভাবে সমাধিস্থ করা হবে। মৃতদের কাফনে আচ্ছাদিত করা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। এ ছাড়া মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো ৬টি গণকবরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ