রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মুফতি সামিন আশরাফ কাসেমীর ইন্তেকাল একসময় হজযাত্রায় লাগত ৯ মাস, এখন কয়েক ঘণ্টা! ‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

মাওলানা আব্দুর রহিম বোখারীর ইন্তেকালে মুফতি ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা আব্দুল হালিম বোখারীর মেঝো ভাই, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস আল-কওমিয়ার জিম্মাদার এবং কক্সবাজার-চকরিয়া ইমাম বোখারী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রহিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুর রহিম বোখারী রহ. আদর্শবান, মুত্তাকী আলেমে দ্বীন, অহংকার ও গরিমামুক্ত প্রচারবিমুখ ব্যক্তিত্ব ছিলেন। বরেণ্য এই আলেমের ইন্তেকালের সংবাদে মর্মাহত হয়েছি। তিনি আমাদের জন্য ছায়াদার বৃক্ষস্বরূপ ছিলেন। তার শূন্যতা পূরণ হবে কি না জানি না তবে ইলমী অঙ্গনে বিরাট ক্ষতি হল।

তিনি আরও বলেন, প্রখ্যাত এই আলেম ও ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ