রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফেসবুকের পর বিশ্বব্যাপী সাংবাদিকতা খাতে অনুদানের ঘোষণা গুগলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের পর করোনার কারণে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে সহায়তার ঘোষণা দিয়েছে গুগল।

গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছে গুগল। গুগল ঠিক কত পরিমাণের সহায়তা দেবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। তবে স্বল্প পরিসরের নিউজরুমের জন্য কয়েক হাজার ডলার ও বড় ধরনের নিউজরুম পরিচালনার জন্য কয়েক লাখ ডলার অনুদান দেবে।

করোনা মহামারিতে লকডাউন, অর্থনৈতিক অচলাবস্থা, গ্রাহক সংখ্যা হ্রাস পাওয়া, কর্মী সংকটসহ নানা কারণে সংবাদপত্রগুলোর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। বিশ্বজুড়ে অসংখ্য পত্রিকা মুদ্রন বন্ধ রেখেছে। অসংখ্য পত্রিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

গুগল নিউজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড জিনগ্রা বুধবার এক ঘোষণায় বলেন, সবচেয়ে প্রয়োজনীয় সময়গুলোতে মানুষ ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ রক্ষায় স্থানীয় সংবাদ একটি অপরিহার্য উপাদান। বর্তমানে এটি লকডাউন, স্কুল ও পার্ক বন্ধ বা কভিড-১৯ দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেসব বিষয়ে তথ্য সরবরাহে আরও বড় ভূমিকা রাখছে। যেসব স্থানীয় সংবাদমাধ্যম স্থানীয় সম্প্রদায়ের জন্য এই সংকটে মৌলিক তথ্য সরবরাহ করছে সেগুলোকে সহায়তা করবে গুগল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ