বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আইসিওতে আল্লামা আহমদ শফী, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিওতে নেয়া হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও লাঞ্চে ইনফেকশন হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। ছেলে মাওলানা আনাস মাদানী দেশবাসীর কাছে হজরতের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

আজ বৃহস্পতিবার আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহর ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টির নিশ্চিত করে আওয়ার ইসলামকে বলেন, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতি হলেও লাঞ্চে ইনফেকশন ধরা পড়েছে। হজরতের ‍সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি।

গত মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকার গেন্ডারিয়াস্থ ধোপখোলা মাঠে নিয়ে আসা হয়। এরপর আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
অধ্যাপক ডা. মতিউর রহমানের অধীনে অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা চলছে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা করান।

প্রায় ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ