বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আইইডিসিআরের ৬ জন করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে মীরজাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রমতে জানা যায়, এ ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, চার টেকনোলজিস্ট বাদে বাকি দু'জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ। দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৫০ জন মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ